জন্ম দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি রবীন্দ্রনাখ ঠাকুরকে
তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক,প্রবন্ধকার, ছোট গল্পকার, দার্শনিক, সঙ্গিত রচয়িতা, গায়ক, চিত্রশিল্পি, অভিনেতা, সমাজসেবক এবং শিক্ষাবিদ।
জন্মঃ ১৮৬১ খ্রিঃ ৭ মে ( ১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ)
বিয়েঃ ১৮৮৩ খ্রিঃ মাত্র ২২ বছর বয়সে তিনি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরের মেয়ে ভবতারিনী দেবীকে
বিয়ে করেন।
গীতাঞ্জলীঃ ১৯০৫ খ্রিঃ কবির পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কবির কনিষ্ঠ পুত্র শমিন্দ্রনাথ মাত্র ১৩ বছর
বয়সে মারা যান। মৃত্যু শোকে কবির ভেতরে ঘটতে থাকে ভাবের রুপান্তর। এর থেকেই কবির
“গীতাঞ্জলী” পর্বের শুরু। গীতাঞ্জলী কাব্য প্রকাশিত হয় ১৯১০ খ্রিঃ।
ডি লিট উপাধিঃ কোলকাতা বিশ্ব বিদ্যালয় ১৯১৩ খ্রিঃ ২৬ ডিসেম্বর কবিকে ডি লিট উপাধি প্রদান করেন।
শেষ নিঃশ্বাস ত্যাগঃ ১৯৪১ খ্রিঃ ৭ আগষ্ট (১৩৪৮ বঙ্গাব্দ ২২ শ্রাবণ) তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন