সোমবার, ১৮ মে, ২০১৫

সত্য

১-- সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তা প্রচার কর......আল হাদীস

২--যা সত্য নয় তা কখনো মুখে এনো না ।তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে।
                                                                                                                          ....হযরত আলী

৩--অসত্যের অহমিকা ক্ষণস্হায়ী ,সত্যের অহংকার চিরস্হায়ী......টমাস হুড

৪--সত্যপ্রীতি বিজ্ঞতার লক্ষণ....সক্রেটিস

৫--অর্ধসত্য কথা বলাও মিথ্যার নামান্তর....বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

রবিবার, ১০ মে, ২০১৫

শিক্ষা

যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নাই ------- আল হাদিস।

বহু দর্শিতার মতো উপদেশ আর নেই, যে স্বয়ং ঠেকিয়া শিখিয়াছে তাহার কাছে শিক্ষা কর
                                                                                                      ------হযরত আলী (রাঃ)

তুমি যা শিখলে তা যদি তুমি তোমার বাস্তব জীবনে রুপায়িত কেরতে না পারলে তবে তুমি মস্ত বোকা                                                                                                                     ---শেখ সাদী

শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্ট---------এরিষ্টটল

 শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়---------জন গে

সু শিক্ষিত ব্যাক্তি শিক্ষিত-----------প্র্রমথ চৌধুরী

                                             *****************

                                                                                   (  চলবে  )

শুক্রবার, ৮ মে, ২০১৫

রবীন্দ্রনাখ ঠাকুর (বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি)


  জন্ম দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি রবীন্দ্রনাখ ঠাকুরকে

তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক,প্রবন্ধকার, ছোট গল্পকার, দার্শনিক, সঙ্গিত রচয়িতা, গায়ক, চিত্রশিল্পি, অভিনেতা, সমাজসেবক এবং শিক্ষাবিদ।

জন্মঃ   ১৮৬১ খ্রিঃ ৭ মে ( ১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ)

বিয়েঃ   ১৮৮৩ খ্রিঃ মাত্র ২২ বছর বয়সে তিনি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরের মেয়ে ভবতারিনী দেবীকে
            বিয়ে করেন।

গীতাঞ্জলীঃ ১৯০৫ খ্রিঃ কবির পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কবির কনিষ্ঠ পুত্র শমিন্দ্রনাথ মাত্র ১৩ বছর
              বয়সে মারা যান। মৃত্যু শোকে কবির  ভেতরে ঘটতে থাকে ভাবের রুপান্তর। এর থেকেই কবির 
            “গীতাঞ্জলী” পর্বের শুরু।  গীতাঞ্জলী  কাব্য প্রকাশিত হয় ১৯১০ খ্রিঃ।

ডি লিট উপাধিঃ কোলকাতা বিশ্ব বিদ্যালয় ১৯১৩ খ্রিঃ ২৬ ডিসেম্বর কবিকে ডি লিট উপাধি প্রদান করেন।

শেষ নিঃশ্বাস ত্যাগঃ ১৯৪১ খ্রিঃ ৭ আগষ্ট (১৩৪৮ বঙ্গাব্দ ২২ শ্রাবণ)  তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শেষ
                          নিঃশ্বাস  ত্যাগ করেন।